• শিক্ষা

‎ডাকসুর উদ্যোগে ‘আমাদের লাল বাস’ অ্যাপ চালু

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহণ ব্যবস্থা আরও সহজ করতে ডাকসুর উদ্যোগে চালু হয়েছে ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ। সম্প্রতি ওয়েবসাইটে অ্যাপটি উন্মোচন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে শুধু ওয়েবসাইট থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে, পরবর্তীতে প্লে-স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থানসহ আরও নানান তথ্য জানতে পারছেন।

‎ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তীতে অ্যাপটি প্লে-স্টোরেও পাওয়া যাবে। কোনো ত্রুটি অথবা জটিলতা দেখা গেলে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি।

‎এসএম ফরহাদ আরও বলেন, অ্যাপটিতে ড্রাইভারদের জন্য আলাদা অ্যাকাউন্ট ও স্টুডেন্টদের জন্য আলাদা অ্যাকাউন্ট রয়েছে। বাসটি কোন স্টপেজে আছে, আপনি যেই স্টপেজে আছেন সেখানে আসতে কত সময় লাগতে পারে-এ সকল তথ্য অ্যাপটির মাধ্যমে জানা যাবে।

‎এর আগে বিভিন্ন পর্যায়ে অ্যাপটির কার্যকারিতা যাচাই করা হয়। প্রথম ধাপে বাস কমিটির সদস্যরা প্রাথমিক ট্রায়াল পরিচালনা করেন। দ্বিতীয় ধাপে সীমিতসংখ্যক শিক্ষার্থী ট্রায়ালে অংশ নেন। তৃতীয় ধাপে বাস চালকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সরাসরি ট্রায়াল আয়োজন করা হয়, যাতে তারা অ্যাপটি দক্ষভাবে ব্যবহার করতে সক্ষম হন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo