ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় ২০০ ভরি স্বর্ণ, ৯৩.৫ গ্রাম রুপা নগদ টাকা ও মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে ডিবি এ তথ্য জানায়।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘অভিনব পদ্ধতিতে ফরচুন সুপার মার্কেটের তৃতীয় তলার বাথরুমের গ্রিল কেটে সুমন ও শাহীন ভেতরে ঢোকে। পরে তারা শম্পা জুয়েলার্সের গেট ও তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করে নিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে ডিবি। প্রথমে চট্টগ্রাম থেকে শাহীনকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যে ফরিদপুরে অভিযান চালিয়ে প্রথমে প্রায় ১০০ ভরির মতো স্বর্ণ উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘এরপর বরিশালে অভিযান চালায় আরেক সহযোগী সুমনের বাড়িতে। সেখানে বাকি ৯০ ভরি স্বর্ণ উদ্ধার করে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি। স্বর্ণ চুরির ঘটনায় আরও দুই অভিযুক্ত উত্তম কানাই ও নুরুদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুমনের কাছে আরও স্বর্ণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি। অভিযুক্তরা ২০২১ সালে কর্ণফুলী মার্কেটের চুরির ঘটনায়ও জড়িত ছিলো এমন তথ্য দেন ডিবি প্রধান।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)