ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। এর থেকে শিক্ষা নেওয়া উচিত।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংগঠিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডাকসু ভিপি বলেন, এখনও মোহসীন হল, সূর্যসেন হল, সলিমুল্লাহ হলসহ বেশ কয়েকটি হলের ছাদের অবস্থা খারাপ। ঠিক করতে হবে। বাজেটের বাস্তবায়ন করতে হবে।
অন্যদিকে, জিএস ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির জন্য এমন দুর্ঘটনা ঘটেছিল জগন্নাথ হলে। এখনও ইঞ্জিনিয়াররা যা সুপারিশ করেছেন, সেগুলো বিশ্ববিদ্যালয় শোনেন না। অব্যবস্থাপনার জন্য যেনো আর কারও প্রাণ না যায়।
এরআগে সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হয়।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন মারা যান। তাদের মধ্যে ২৬ জন ছাত্র এবং ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। এ ঘটনায় আহত হন শতাধিক।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)