• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংক(ইউটিএল)-এর আত্মপ্রকাশ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL)-এর বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করেন ইউটিএল-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউটিএল-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা-এই চার মূলনীতিকে ধারণ করে ২০২৫ সালের জুলাই মাসে ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) আত্মপ্রকাশ করে। জুলাই বিপ্লবের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে এই সংগঠন গঠিত হয়েছে, যার লক্ষ্য শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণে সহায়তা এবং জাতীয় নীতিনির্ধারণে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে নিরলসভাবে কাজ করা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্ব—১৯৪৭ সালের আজাদি, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লব—থেকে ইউটিএল তার প্রেরণা গ্রহণ করেছে। এই তিন ঐতিহাসিক মাইলফলক বাংলাদেশের আত্মপরিচয়, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে, ইউটিএল তার ধারাবাহিক রূপায়ণে ভূমিকা রাখতে চায়।”

এ সময় তিনি ইউটিএল-এর মিশন, ভিশন ও সংগঠনের মৌলিক কার্যক্রমও তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে নৈতিক ও আদর্শিক রূপান্তরের সময় চলছে। এই প্রেক্ষাপটে শিক্ষকদের নীরব পর্যবেক্ষকের ভূমিকা থেকে বেরিয়ে এসে জাতির দিকনির্দেশক ও জনমত নির্মাতা হিসেবে কাজ করা প্রয়োজন। সেই লক্ষ্যেই ইউটিএল একটি সক্রিয়, পেশাদার ও সক্ষম শিক্ষক সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলছে। যা গত ২৬ জুলাই ইউটিএল-এর আত্মপ্রকাশের পর থেকেই নানা কার্যক্রমের মাধ্যমে দৃশ্যমান হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ইউটিএল-এর মূলনীতি, ভিশন ও মিশনের সঙ্গে একমত, তিনিই এই সংগঠনের সদস্য হতে পারবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্বোধন ও আহ্বায়ক কমিটি ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মর্যাদা পুনরুদ্ধার এবং জাতির ভবিষ্যৎ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আমরা বিশ্বাস করি।”

নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান। যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন, এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।

আহ্বায়ক সদস্য হিসেবে আছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরে আলম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাইয়েদ আজহারুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মো. আবির হোসেন।

 

অনুষ্ঠানের শেষাংশে ইউটিএল-এর আদর্শ, সংগঠনের কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ে একটি নৈতিক, গবেষণাভিত্তিক ও প্রগতিশীল একাডেমিক সংস্কৃতি প্রতিষ্ঠায় ইউটিএল-এর সহযোগিতা কামনা করেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo