ছবিঃ সংগৃহীত
পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুর রহমান, পূর্বে তিনি শাখার সাধারণ সম্পাদক পদে ছিলেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্বে মনোনীত হয়েছেন জাফরিন সুলতানা, পূর্বে তিনি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ অক্টোবর এই ঘোষণা দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতি মো. সাইদুর রহমান বলেন, "এই দায়িত্ব আমার জন্য এক বড় সম্মান ও চ্যালেঞ্জ দুটোই। ফোরামের লক্ষ্য ও আদর্শ ধরে রাখতে আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের কলম যেন ন্যায়ের পক্ষে কথা বলে, সমাজের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়—এই হোক আমাদের অঙ্গীকার।"
সাধারণ সম্পাদক জাফরিন সুলতানা বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সঙ্গে যুক্ত হওয়া আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সংগঠন তরুণদের লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। আমি চাই, পবিপ্রবি শাখাকে আমরা এমন এক মঞ্চে পরিণত করি, যেখানে নবীন লেখকরা নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবেন।”
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির চর্চা, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি নিয়মিত সাহিত্য আড্ডা, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে নতুন লেখকদের উদ্বুদ্ধ করে চলেছে।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)