• স্বাস্থ্য

ফরিদপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি: ৫ লাখের বেশি শিশুকে বিনামূল্যে দেয়া হবে টিকা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ টাইফয়েড জ্বর ও এর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষার জন্য ফরিদপুরে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা এই কর্মসূচিতে জেলার ১ থেকে ১৫ বছর বয়সী ৫ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচি সম্পর্কে অবহিত করতে বুধবার দুপুরে ডিসি অফিসে  সাংবাদিকদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় টাইফয়েড জ্বর এবং শিশুদের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

ফরিদপুরের ৯টি উপজেলায় এই বিশাল সংখ্যক শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিয়েছে। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অভিভাবককে নির্ধারিত টিকাদান কেন্দ্রে তাদের সন্তানদের নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ইউনিসেফ এর বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। 

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo