• শিক্ষা

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের আয়োজনে  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

এই মানবিক উদ্যোগে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করে।

এ বিষয়ে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান সিয়াম বলেন, “আমাদের ক্যাম্পাসে এমন আয়োজন এই প্রথম দেখলাম। বাঁধনের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন সুন্দর ও প্রয়োজনীয় উদ্যোগের জন্য। আশা করি ভবিষ্যতে আরও সামাজিক কার্যক্রমের আয়োজন হবে।”

এসময় একজন স্থানীয় বাসিন্দা জানান, “শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমরা বাড়ির কাছেই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পেয়েছি। এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

বাঁধন বরিশাল ক্যাম্পাসের কোষাধ্যক্ষ জাওয়াদুল ইসলাম জামিন বলেন, “আলহামদুলিল্লাহ, আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা শুধু রক্তের গ্রুপ নির্ণয় করিনি, শিক্ষার্থীদের হাতে-কলমে এ প্রক্রিয়া শেখানো হয়েছে। মানবতার কল্যাণে বাঁধন সবসময়ই নিবেদিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”

এই আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

মন্তব্য (০)





image

বিএমইউতে নিউরোলজি বিষয়ে এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির...

১

পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...

image

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে,...

২

নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...

image

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জ...

৩

নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...

image

‎প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সর...

৪

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...

image

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

৫

নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

  • company_logo