• স্বাস্থ্য

মাগুরায় “স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক আলোচনা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

‎মাগুরা প্রতিনিধি: শালিখা উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে আজ এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক এ অনুষ্ঠানে পল্লী চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।
‎
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ গোলাম আজম।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সমন্বয়ক ও যশোর জেলা সভাপতি মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, খুলনা বিভাগের যুগ্ম-সমন্বয়ক ও যশোর জেলা সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ রাজিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান বিশ্বাস।
‎
‎সভাপতিত্ব করেন শালিখা উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম (মন্টু)।
‎স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল মারুফ।
‎
‎বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পল্লী চিকিৎসকরা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার প্রথম সারির যোদ্ধা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা অপরিসীম। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে তাঁরা গ্রামীণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর অবদান রাখতে পারবেন।
‎
‎প্রধান অতিথি ড. আলী আফজাল তাঁর বক্তব্যে বলেন— “পল্লী চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তোলা সময়ের দাবি। মানুষের সেবায় তাঁদের কাজ সমাজে এক অনন্য উদাহরণ।”
‎
‎অনুষ্ঠানের শেষে সভাপতি মোঃ রফিকুল ইসলাম (মন্টু) ধন্যবাদ জ্ঞাপন করে বলেন— “এ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন উদ্যমে মানবসেবার ব্রত গ্রহণ করলাম। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।”
‎
‎অনুষ্ঠানে পল্লী চিকিৎসকরা মানবসেবায় নিজেদের সর্বোচ্চ দিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ‎দিনব্যাপী এ আয়োজন স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo