• শিক্ষা

বিজয় র‌্যালি করতে চাচ্ছি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি: নবনির্বাচিত জিএস ফরহাদ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন এটা আমার জন্য শিক্ষার্থীদের আমানত। আমি যেন আদায় করতে পারি। আমার ভুল ত্রুটি হলে শিক্ষার্থীরা আমাকে শুধরে দেবেন জয়ের পর এমন কথা বলেছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ।

‎বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ।

‎এসএম ফরহাদ বলেন, আমাকে ভোট দিয়েছেন এটা আমার জন্য শিক্ষার্থীদের আমানত। আমি যেন আদায় করতে পারি। আমার ভুল ত্রুটি হলে শিক্ষার্থীরা আমাকে শুধরে দেবেন।

‎এ সাফল্য নিয়ে বিজয় মিছিল না করার অনুরোধ জানিয়ে একইসঙ্গে দেশবাসী, বিশেষ করে যারা ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহী ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

‎ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভূমিধস জয়  পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এই প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ। ভিপি পদে আছে সাদিক কায়েম ।

‎এর আর আগে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয়-পরাজয়ের কিছু নেই। জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। ছাত্রলীগের নির্যাতনে যত জন শহীদ হয়েছেন সকল শহীদদের স্মরণ করছি।


‎তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের আমানত দিয়েছেন। সে আমার মতের যথাযথ হক আমরা আদায় করব ইনশাআল্লাহ। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থাকবো। আমি ভিপি হিসেবে পরিচয় দিতে চাই না। বোনের ভাই, ভাইয়ের ভাই হিসেবে পরিচয় দিতে চাই। যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবেই দেখবেন। আমাদের সবটুকু দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাল্লাহ।

‎তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে উপহার দিব। সব দল-মত মিলে একসাথে কাজ করব। পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে পরিণত করব।

‎প্রথম বর্ষ থেকেই চমৎকার একাডেমিক এনভারমেন্ট এখানে পাবেন শিক্ষার্থীরা এ কথা উল্লেখ করে তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো। সবার কাছে দোয়া চাচ্ছি। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা‌। যারা আমাদের সাথে একসাথে নির্বাচন করেছেন, তারা প্রত্যেকে আমাদের জন্য একেক জন উপদেষ্টা। সবাইকে নিয়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করব।

‎ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে গতকাল একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, তাকে আমরা স্মরণ করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করলে সাথে সাথে গ্রে...

দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক ম...

image

‎এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...

image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

  • company_logo