• লিড নিউজ
  • শিক্ষা

বুথে ঢুকে বের হয়ে অভিযোগ তোলার সুযোগ নেই: রিটার্নিং কর্মকর্তা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছেন উমামা ফাতেমার প্যানেলের প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ব্যালট প্যাপার নিয়ে বুথে ডোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। 

মঙ্গলবার ভোট চলাকালীন সময়ে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঐ প্রার্থীর অভিযোগ তার পরিচিত এক ভোটার  বুথে গিয়ে ভোট দিতে গিয়ে দেখেন সেখানে পূর্বেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া হয়ে গেছে। 

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ‘অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট প্যাপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই এটি বলতে পারতেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি।’

তিনি আরও বলেন, আমাদের ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে৷ নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করার জন্য এটি করা হতে পারে। অথবা ওই শিক্ষার্থীই ভুল করেছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা জানতে চাইলে এ রিটার্নিং কর্মকর্তা বুঝিয়ে বলেন এবং সিসিটিভি ফুটেজ চেক করা হবে বলে আশ্বস্ত করেন।

 

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo