ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সোমবার (৮ সেপ্টেম্বর) জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই নিয়মিত কমিটি গঠন করতে হবে।
উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের আলোকে যেসব প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা চলছে, সেসব প্রতিষ্ঠানকে ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি, সেসব ক্ষেত্রে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন সম্পন্ন করতে হবে।
এ ছাড়া জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। নির্ধারিত সময়ে কমিটি গঠন না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)