• তথ্য ও প্রযুক্তি

যেভাবে লুকাবেন ইনস্টাগ্রাম পোস্টের লাইক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে সব ধরনের পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা গোপন রাখার অপশন চালু করেছে ইনস্টাগ্রাম। চাইলে সেটিং পরিবর্তন করে আপনিও আপনার পোস্ট করা ভিডিও, রিলস বা ছবির লাইক সংখ্যা গোপন রাখতে পারবেন।

ইনস্টাগ্রামে লাইক ও শেয়ারের সংখ্যা লুকাবেন যেভাবে—

  • স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
  • এবার স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  • ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক’ লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
  • মেনুটি নিচের দিকে স্ক্রল করুন এবং ‘হোয়াট ইউ সি’ সেকশনটি খুঁজে বের করুন।
  • এই সেকশনে নিচে থাকা ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
  • এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে ফিচারটি বন্ধ করে দিন। ফিচারটি বন্ধ করলে বাটনটি সাদা থেকে কালো রঙের হয়ে যাবে।

সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অনেকেই নিয়মিত ছবি, ভিডিও ও রিলস প্রকাশ করেন। এসব পোস্টে অন্যরা প্রতিক্রিয়া জানান ও মন্তব্য করেন। তবে, পোস্টে লাইকের সংখ্যা কম হলে মনে কষ্ট পাওয়ার পাশাপাশি বিব্রতও হন কেউ কেউ। তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা অন্যদের কাছে লুকিয়ে রাখতে চান।

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo