• শিক্ষা

বাকৃবিতে শিক্ষার্থীর সাথে প্রশাসনের বৈঠক, শীঘ্রই অচলাবস্থা কাটিয়ে উঠার আশ্বাস

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত ৩১ আগস্ট থেকে কম্বাইন্ড ডিগ্রি ইস্যু ঘিরে নানান ঘটনা ও অচলাবস্থা কাটিয়ে উঠতে শিক্ষার্থী প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় রাত ১১টা ৩৭ মিনিটে। অনলাইনের মাধ্যমে এতে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

আলোচনায় শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে দুটি বাস্তবায়ন হয়েছে বলে জানানো হয়। বাকি চার দফা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। বৈঠক শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, শিক্ষার্থীরা হলে থাকতে পারবে এবং বুধবারের সিন্ডিকেট বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করা হবে। পাশাপাশি সাত দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা চালুর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল থাকবে। এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের হামলার ঘটনাও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের প্রতিনিধি এ এন এম এহসানুল হক হিমেল বলেন, “কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা হবে। আমরা একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অটল আছি। তবে বুধবারের জন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।”

আন্দোলনরত শিক্ষার্থী শিবলী জানান, আলোচনায় উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছেন যে গত ৩৭ দিন ধরে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাডেমিক বা প্রশাসনিক কোনো হয়রানি করা হবে না। এ বিষয়ে লিখিত নিশ্চয়তাও আগামীকালের মধ্যে দেওয়া হবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo