• শিক্ষা

বাকৃবির উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত শিক্ষকগণ অবরুদ্ধ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলে উপস্থিত শিক্ষকবৃন্দকে অবরুদ্ধ করেছেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের আশানুরূপ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সকাল ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকেই দুই অনুষদের শিক্ষার্থীরা মিলনায়তনের আশেপাশে অবস্থান নেন। শিক্ষার্থীদের মূল দাবি ছিল- ‘এক পেশায় এক ডিগ্রি, কেবল কম্বাইন্ড ডিগ্রি।’

তবে সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের দীর্ঘ আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেন।

ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে উপাচার্যসহ উপস্থিত শিক্ষকদের তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের দাবি- একক কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে। এই প্রতিবেদন লেখার সময়, বিকেল ৫টা ৪৫ মিনিটেও, শিক্ষকরা অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানা যায়। এতে প্রায় ৫ ঘন্টা শিক্ষকরা মিলনায়তনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo