• শিক্ষা

বাংলাদেশে প্রথম এনসিইউকে গ্র্যাজুয়েশন উৎসব অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে প্রথম এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরেমনি বা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার সম্পন্ন করা শিক্ষার্থীদের সাফল্য সেলিব্রেট করা হয়। ওই প্রোগ্রামের মাধ্যমে স্নাতকরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মালয়েশিয়ার ৬৫টিরও বেশি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্টিভ ম্যাকগুয়ার, প্রো ভাইস চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া (যুক্তরাজ্য); এনসিইউকে ইউনিভার্সিটি পাথওয়েজের সিনিয়র রিজিওনাল ম্যানেজার অ্যাড্রিয়ান টিং; ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া – চেয়ারম্যান, এমএইচ গ্লোবাল গ্রুপ; গোলাম মর্তুজা – সিইও, এমএইচ গ্লোবাল গ্রুপ; বেঞ্জামিন বিলভারস্টোন – সিওও, এমএইচ গ্লোবাল গ্রুপ; জহিরুল ইসলাম – সিসিও, এমএইচ গ্লোবাল গ্রুপ; এবং নীল আপটন – প্রজেক্ট ডিরেক্টর, এমএইচ গ্লোবাল গ্রুপ। বক্তারা উল্লেখ করেন যে, এনসিইউকে ফাউন্ডেশন প্রোগ্রাম বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ও/এএস/এ লেভেল বা এসএসসি/এইচএসসি-এর পর বাধাহীনভাবে বিশ্বমানের শিক্ষায় প্রবেশের পথ উন্মুক্ত করেছে।

‎এমএইচ গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর জহিরুল ইসলাম বলেন, এমআইই পাথওয়েজ ইতিহাস সৃষ্টি করেছে। তিনি বলেন, এমআইই পাথওয়েজ ও এনসিইউকের অংশীদারিত্বকে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পদক্ষেপ।

‎অভিভাবক ও শিক্ষার্থীরা প্রোগ্রামের ছোট ক্লাস সাইজ, এক-টু-ওয়ান একাডেমিক সহায়তা, আধুনিক যুক্তরাজ্য মানের ক্যাম্পাস সুবিধা, এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ভর্তি ও ভিসা সহায়তা সেবার প্রশংসা করেন।

‎শিক্ষার্থীরা জানান, তারা বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাসেল গ্রুপ প্রতিষ্ঠানসহ কিউএস ২০২৬-এর শীর্ষ ১০ এবং শীর্ষ ২০০-তে থাকা ২১টি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি অফার পেয়েছেন।

‎স্নাতকদের পাশাপাশি বর্তমান পাথওয়েজ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরাও অনুষ্ঠানে অংশ নেন, সহপাঠীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উদযাপনের আবহে নিজেদের ভবিষ্যতের মাইলফলক কল্পনা করেন।

‎এমআইই পাথওয়েজের সফল গ্র্যাজুয়েশন চিরামণি আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এনসিইউকের মর্যাদাপূর্ণ একাডেমিক উদযাপনের বৈশ্বিক অঙ্গনে প্রবেশ করল, যা দেশের মানসম্পন্ন শিক্ষা ও আন্তর্জাতিক সুযোগের কেন্দ্র হিসেবে অবস্থানকে আরও শক্তিশালী করল।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo