• শিক্ষা

বাগছাসের ডাকসু প্যানেল ঘোষণা, জায়গা পেলেন যারা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ডাকসুর আসন্ন নির্বাচনে এই প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আর জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাগছাস নেতারা। প্যানেলটির নাম দেওয়া হয়েছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা।

ডাকসু নির্বাচনে সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রার্থী হয়েছেন। ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে বাগছাস। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়ে বাগছাসের প্যানেলে এ পদটি শূন্য রাখা হয়েছে।

সম্পাদক পদগুলোতে বাগছাসের প্রার্থী যারা–

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: মো. হাসিবুল ইসলাম
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আহাদ বিন ইসলাম শোয়েব
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মিতু আক্তার
  • আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোহাম্মদ সাকিব
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নাহিয়ান ফারুক
  • ক্রীড়া সম্পাদক: আলামিন সরকার
  • ছাত্র পরিবহন সম্পাদক: মো. ইসমাইল হোসেন রুদ্র
  • সমাজসেবা সম্পাদক: মহির আলম
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: রেজোয়ান আহমেদ রিফাত
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সাব্বির আহমেদ
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: আনিকা তাহসিনা

সদস্য: মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল জবিউল্লাহ নাহিদ, তাপসী রাবেয়া, আরমানুল হক, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওরিন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

এর আগে এদিন বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo