• স্বাস্থ্য

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এইচডিইউ ইউনিটের উদ্বোধন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক High Dependency Unit (HDU) চালু করা হয়েছে।

 বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। এই ইউনিটের মাধ্যমে গুরুতর রোগীরা আইসিইউতে স্থানান্তরের আগের ধাপে বিশেষ পর্যবেক্ষণ ও চিকিৎসা সুবিধা পাবেন। এতে রোগীর চিকিৎসার মানোন্নয়ন হবে এবং হাসপাতালে মৃত্যুহার কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতালের পরিচালক ডা. মাহবুব আলম বলেন, “রোগীর অবস্থা অবনতির আশঙ্কা থাকলে HDU তে রেখে উন্নত পর্যবেক্ষণ ও সেবা দেওয়া হবে। trained নার্স ও চিকিৎসক দ্বারা ২৪ ঘণ্টা সেবা, অত্যাধুনিক যন্ত্রপাতি, মনিটরিং এবং রোগীর স্বজনদের নিয়মিত তথ্য প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।”

HDU ইউনিটের সুবিধাসমূহ:প্রশিক্ষিত নার্স ও চিকিৎসক দ্বারা ২৪ ঘণ্টা সেবা,আধুনিক যন্ত্রপাতি ও মনিটরিং ব্যবস্থা,রোগীর পরিবারকে নিয়মিত আপডেট প্রদান,আইসিইউয়ের তুলনায় কম খরচে উন্নত পর্যবেক্ষণ

হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, নতুন এই ইউনিটের মাধ্যমে রোগীদের আরও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং রংপুর অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo