• শিক্ষা

ফরিদপুরে টিটিসিতে বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, অর্থ আত্মসাৎ ও ঘুষ দাবির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির শিক্ষক নিশিত কুমার ও প্রদীপ কুমারের বহিষ্কার দাবিতে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। একইসঙ্গে অধ্যক্ষ অলোক কুমার সাহার কক্ষেও তালা মেরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে নানা স্লোগানে অভিযুক্ত শিক্ষক নিশিত কুমার ও প্রদীপ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের অভিযোগ, এই দুই শিক্ষক নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং ঘুষ দাবির সঙ্গে জড়িত।

খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সমাধানে আশ্বস্ত করার পর শিক্ষার্থীরা ধীরে ধীরে অবরোধ তুলে নেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo