• লাইফস্টাইল

টক-মিষ্টি স্বাদের তেঁতুলের শরবত বানাবেন যেভাবে

  • লাইফস্টাইল

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : খানিকটা স্বস্তি পেতে অনেকেই ঝুঁকছেন কোমল পানীয় ও দোকানের অস্বাস্থ্যকর পানীয়র দিকে। এগুলোর বদলে এই গরমে প্রাণ জুড়াবে টক-মিষ্টি স্বাদের শরবত। চমক জাগাবে এ নতুনত্ব শরবত। 

আমরা সবাই কমবেশি জানি, তেঁতুলের নাম শুনলে জিভে পানি চলে আসে। আর যদি হয় সেটি তেঁতুলের শরবত, তাহলে তো কোনো কথাই নেই। এ শরবত পান করলে আপনার শরীর ভালো থাকবে। তাই ঘরে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর ও সুস্বাদু তেঁতুলের শরবত। 

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন তেঁতুলের শরবত—

  • প্রথমেই পাকা তেঁতুল ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর তেঁতুল নরম হয়ে এলে তার বিচি আলাদা করে নিন। এবার একটি প্যানে শুকনো মরিচ নিন।
  • মরিচ লাল লাল থাকতেই নামিয়ে ফেলুন। এবার  গোলমরিচ ও জিরা ভেজে নিন।
  • তবে জিরা ভাজতে হবে সতর্কতার সঙ্গে। খুব বেশি ভাজলে পুড়ে তেতো হয়ে যাবে। তাই রঙ পরিবর্তন হলেই নামিয়ে নিন। গরম থাকতেই ভালো করে মিহি গুঁড়া করে মুখ বন্ধ বয়ামে রাখুন। এরপর প্রয়োজনমতো ব্যবহার করুন।
  • এবার একটি গ্লাসে দুই চামচ তেঁতুলের ক্বাথ, আধা চা চামচ ভাজা জিরা, স্বাদমতো শুকনো মরিচের গুঁড়া, বিট লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী চিনি ভালো করে মিশিয়ে ঠাণ্ডা পানি যোগ করুন। সঙ্গে বরফ, পুদিনাপাতা আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন টক-ঝাল-মিষ্টি তেঁতুলের শরবত।

মন্তব্য (০)





image

শিশুদের হাতে ডিজিটাল ডিভাইস, দীর্ঘমেয়াদি ক্ষতির সতর্কবার্তা

নিউজ ডেস্ক : দুই বছরের কম বয়সী শিশু ও নবজাতকদের স্ক্রিন টাইমের (পর্দায় চ...

image

শিশু লালন পালনে বিশ্বের সেরা ৫ দেশ

লাইফস্টাইল ডেস্ক: সন্তানকে সুন্দর, নিরাপদ ও সুখী পরিবেশ...

image

দুপুরের পর যে ৬টি অভ্যাসে বাড়ছে আপনার ওজন, সতর্ক হন এখনই

নিউজ ডেস্ক : ওজন কমানোর প্রচেষ্টায় আমরা সাধারণত সকালের রুটিন...

image

ফ্যাটি লিভার থেকে বাঁচতে কী করবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

নিউজ ডেস্ক : যকৃত বা লিভার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর একটি। প্রতিদ...

image

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

লাইফস্টাইল ডেস্ক: আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিব...

  • company_logo