• লিড নিউজ
  • শিক্ষা

সেপ্টেম্বরে ১৬৫ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চালু: শিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশের ১৬৫টি উপজেলায় এবং পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের সব উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

‎রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়’ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

‎ডা. পোদ্দার বলেন, “সরকার ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় স্কুল ফিডিং কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে। লক্ষ্য হচ্ছে, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং পুষ্টি নিশ্চিত করা। এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাও নিশ্চিত করা হবে।”

‎তিনি আরও বলেন, “শিক্ষা ব্যবস্থায় সমতা আনতে সরকার সচেষ্ট। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য মাঠপর্যায়ে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। এই উদ্যোগগুলো শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‎প্রধান শিক্ষক সংকট বিষয়ে এক প্রশ্নের উত্তরে ডা. বিধান রঞ্জন পোদ্দার জানান, দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির একটি মামলার কারণে পদায়ন প্রক্রিয়া থেমে আছে। “তবে মামলাটি নিষ্পত্তির পথে রয়েছে। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ঘাটতি অনেকটাই কমে আসবে।”

‎তিনি বলেন, “এছাড়াও উপজেলা পর্যায়ে সরকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) পদে কিছু সংকট থাকলেও সেটি নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর এখন মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে।”

‎সভায় রংপুর জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। তারা শিক্ষা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন।

‎বক্তব্যে শিক্ষার টেকসই উন্নয়নে স্থানীয় প্রশাসন ও শিক্ষক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা ডা. পোদ্দার।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo