• অপরাধ ও দুর্নীতি

চিলমারীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৪

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শনিবার (২ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

‎গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)।

‎পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করে।

‎ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo