• শিক্ষা

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (২ আগষ্ট) বিকেলে উলিপুর স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি সমমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
‎
‎এসময় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তরুণ সমাজসেবক এম আলমগীর কবির, ধরনিবাড়ি লতিফ রাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের,  বালার চর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বের রাশেদিন প্রমুখ।
‎
‎অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর এম,এস স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী আবরার হামিম রাহিন, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী উৎসব সরকার। উল্লেখ্য, উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি মোট ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৫ জন কৃত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

বিএমইউতে নিউরোলজি বিষয়ে এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির...

১

পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...

image

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে,...

২

নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...

image

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জ...

৩

নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...

image

‎প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সর...

৪

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...

image

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

৫

নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

  • company_logo