• শিক্ষা

রাণীনগরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনি পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নওগাঁ জেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলার ১৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ও ২৩সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ৩৪জন সেরা শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে প্রত্যক শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পরবর্তিতে আরো ভালো ফলাফল করার অঙ্গিকার ব্যক্ত করে শিক্ষার্থীরা।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, আত্রাই উপজেল মাধ্যমিক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা সহকারী পরিদর্শক হাসানুজ্জামানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রথমে নিজেদের একজন নিরাপদ মানুষ হিসেবে বিনির্মাণ করার আহ্বান জানান। এরপর প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় ক্ষতিকারক কীট মোবাইল ফোনের পেছনে ব্যয় না করে সেই সময়টুকু পড়ার কাজে ব্যবহার করার অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo