• লাইফস্টাইল

রাতে না সকালে? কখন দুধ খাওয়া ভালো

  • লাইফস্টাইল

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : দুধ অন্যতম পুষ্টিকর একটি খাবার। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন-ডি-সহ বহু পুষ্টিগুণ রয়েছে। অনেকেই হয়তো জানেন না,,আয়ুর্বেদ মতে সঠিক সময়ে দুধ না খেলে তার উপকারিতা যেমন কমে যায়, তেমনই শরীরেও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ কারণে দুধ খাওয়ার জন্য সঠিক সময় বেছে নেওয়া অত্যন্ত জরুরি। ভুল সময়ে দুধ খেলে হজমের সমস্যা থেকে শুরু করে শরীরে কফ জমার মতো সমস্যা দেখা দিতে পারে।

সকালে দুধ খাওয়া কি উপকারী?

আয়ুর্বেদ অনুযায়ী,যারা ওজন কমাতে চাইছেন বা যাদের হজমের সমস্যা আছে তাদের সকালে দুধ খাওয়া ঠিক নয়। সকালে শরীরের হজমশক্তি ততটা সক্রিয় থাকে না,এ কারণে দুধ হজম করতে সমস্যা হতে পারে।

সন্ধ্যায় দুধ খাওয়া

সন্ধ্যা বা সন্ধ্যার পরে হালকা খিদে পেলে দুধ খেতে পারেন। কারণ এটি পুষ্টিকর ও তৃপ্তিদায়ক। তবে যারা সহজেই সর্দি-কাশির সমস্যায় ভোগেন, তাদের সন্ধ্যাবেলায় দুধ না খাওয়াই ভালো, কারণ এতে ঠান্ডা লাগার ঝুঁকি বাড়ে।

রাতে দুধ খাওয়া সবচেয়ে ভালো

আয়ুর্বেদ মতে, দুধ খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল রাত। ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে হালকা গরম দুধ খেলে হজম ভালো হবে। সেই সঙ্গে মস্তিষ্ক শান্ত থাকবে। এর ফলে ঘুমও ভালো হয়। গরুর দুধে থাকা ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড ঘুমে সহায়তা করে।দুধ খাওয়ার সময় একটু হলুদ মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

 

মন্তব্য (০)





image

শিশুদের হাতে ডিজিটাল ডিভাইস, দীর্ঘমেয়াদি ক্ষতির সতর্কবার্তা

নিউজ ডেস্ক : দুই বছরের কম বয়সী শিশু ও নবজাতকদের স্ক্রিন টাইমের (পর্দায় চ...

image

শিশু লালন পালনে বিশ্বের সেরা ৫ দেশ

লাইফস্টাইল ডেস্ক: সন্তানকে সুন্দর, নিরাপদ ও সুখী পরিবেশ...

image

দুপুরের পর যে ৬টি অভ্যাসে বাড়ছে আপনার ওজন, সতর্ক হন এখনই

নিউজ ডেস্ক : ওজন কমানোর প্রচেষ্টায় আমরা সাধারণত সকালের রুটিন...

image

ফ্যাটি লিভার থেকে বাঁচতে কী করবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

নিউজ ডেস্ক : যকৃত বা লিভার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর একটি। প্রতিদ...

image

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

লাইফস্টাইল ডেস্ক: আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিব...

  • company_logo