• লাইফস্টাইল

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৭ মসলা

  • লাইফস্টাইল

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ভালো রাখতে সুস্থ অন্ত্র গুরুত্বপূর্ণ। হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মনমেজাজ, বিপাক সবই অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকার সঙ্গে সম্পর্কিত। পুষ্টিকর খাবারের পাশাপাশি রান্নাঘরের কিছু মসলাও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যেমন-

হলুদ 
হলুদ অন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এতে থাকা কারকিউমিন উপাদানে শক্তিশালী প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব রয়েছে। গোল মরিচের সাথে মিশিয়ে খেলে এটি শরীরকে শোষণ করতে সাহায্য করে। হলুদ মাইক্রোবিয়াল ভারসাম্য বজায় রাখে। সেই সাথে ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ এর মতো সমস্যা কমাতে সাহায্য করে।
আদা 
আদা বমি বমি ভাব কমায়, হজমশক্তি বাড়ায়। এর পাশাপাশি প্রদাহ কমায়। পেট ভালো রাখতে নিয়মিত আদা চা খেতে পারেন। 
মৌরি 
মৌরিতে অ্যান্টিস্পাসমোডিক এবং কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে। মৌরি অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে, পেট ফোলাভাব, গ্যাস কমায়। সেই সঙ্গে হজমে সহায়তা করে। খাবারের পরে মৌরি বীজ চিবিয়ে খেতে পারেন। চাইলে চা হিসেবেও খেতে পারেন।
জিরা 
জিরা হজমে সহায়তা করে। এটি পেটের ফোলাভাব দূর করে। নিয়মিত খেলে পুষ্টির শোষণ উন্নত করে। শুধু তাই নয়, এটি আয়রনের একটি ভালো উৎস।
ধনিয়া
ধনিয়ার বীজ এবং পাতা হজমে সাহায্য করে, প্রদাহ কমায় এবং লিভার এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। 
জোয়ান
আয়ুর্বেদে জোয়ান গ্যাস এবং পেট ফাঁপা দূর করার শক্তিশালী ক্ষমতার জন্য সুপরিচিত। খাবারের পরে বা রান্নায় এটি যোগ করলে বদহজম কমাতে সাহায্য করে।
গোল মরিচ
গোল মরিচে থাকা পাইপেরিন হজমশক্তি বৃদ্ধিতে এবং কারকিউমিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টির শোষণ বৃদ্ধিতে সহায়ক। এটি অন্ত্রে এনজাইমের কার্যকলাপও উন্নত করে। সূত্র: ইন্ডিয়া টিভি

 

মন্তব্য (০)





image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

১

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

২

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৩

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৪

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৫

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

  • company_logo