• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনের বিষয়ে নির্দেশনা পেলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী: কর্নেল শফিকুল ইসলাম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে থেকে নির্দেশনা এলে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

‎বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি। তবে নির্দেশনা এলেই সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত।

‎সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের তথ্য তুলে ধরেন কর্নেল শফিকুল ইসলাম।

‎তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র এবং ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। আগস্ট থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৭২৯টি হারানো অস্ত্র এবং ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ। হারানো অস্ত্রের মোট সংখ্যা ছিল ১২ হাজার ১১৯ এবং গোলাবারুদ ছিল ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড।

‎এ ছাড়াও গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১৬ হাজার ৪৫৯ জনকে। এদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তি রয়েছেন বলে জানান কর্নেল শফিকুল ইসলাম।

মন্তব্য (০)





image

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শ...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...

image

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাট...

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

  • company_logo