• লিড নিউজ
  • জাতীয়

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ অ্যাকাউন্টের ৫ কোটি টাকা জব্দ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ‘আমি খালেদা জিয়া বলছি’ এমনভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল মো. মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

‎এবার সে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক নিশ্চিত করে বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ও তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি।

‎আদালতের আদেশ অনুযায়ী, এসব হিসাবে মোট পাঁচ কোটি তিন লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায়, মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ দশমিক ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

‎অর্থপাচার ও অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে। এছাড়া, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।

মন্তব্য (০)





image

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শ...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...

image

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাট...

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

  • company_logo