• লিড নিউজ
  • জাতীয়

‎তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কাজ করছে সরকার: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষের সমস্যা মেটাতে সংশ্লিষ্ট দুই পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

‎তিনি বলেন, ‘একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে। কমিটিতে দুই পক্ষের প্রতিনিধি থাকবেন। আশা করি এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি।’ বুধবার(৩০ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে উপদেষ্টা তার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন।

‎এ সময় তাবলিগের সাদ ও জোবায়েরপন্থী নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে সকালে তাবলিগ জামাতের দু’গ্রুপের বিদ্যমান বিরোধ মেটাতে দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা।

‎আ ফ ম খালিদ হোসেন বলেন, বৈঠকে দুই গ্রুপের শীর্ষ প্রতিনিধিরা ছিলেন। আমরা তাদের চায়ের দাওয়াত দিয়েছিলাম। দুই গ্রুপের মধ্যে সমস্যা তো আছেই সেটা একটা সহনীয় পর্যায়ে আনার জন্য চেষ্টা করছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। আলোচনা হয়েছে। আশা করি নবগঠিত কমিটি দুপক্ষের বিবাদ মেটাতে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দিবে।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo