• শিক্ষা

মাস্টার্সের প্রথম সেমিস্টারে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে মাস্টার্স ডিগ্রিতে প্রথম সেমিস্টারে ৩.২৯২ সিজিপিএ অর্জন করে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান।

একাধারে একজন মেধাবী শিক্ষার্থী ও সংগঠনের দায়িত্বশীল নেতা হিসেবে আতিকুর রহমান ছাত্ররাজনীতি এবং শিক্ষাজীবন, দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তার এই সাফল্য নেতাকর্মীরা বলছেন, সুশৃঙ্খল নেতৃত্ব, একাগ্রতা এবং অধ্যবসায়ের মাধ্যমে একযোগে শিক্ষা ও রাজনীতিতে সাফল্য অর্জন সম্ভব।

আতিকুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, “এই সাফল্য শুধু আমার একার নয়। আমার সংগঠনের সহযোদ্ধা, শিক্ষক, পরিবার ও সহপাঠীদের সম্মিলিত ভালোবাসা, প্রেরণা এবং সহযোগিতার ফল। সামনে দেশের সেবা ও সংগঠনের জন্য নিজেকে আরও প্রস্তুত করতে চাই।”

মন্তব্য (০)





image

বিএমইউতে নিউরোলজি বিষয়ে এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির...

১

পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...

image

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে,...

২

নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...

image

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জ...

৩

নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...

image

‎প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সর...

৪

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...

image

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

৫

নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

  • company_logo