• শিক্ষা

‎দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষক, মানতে হবে শর্ত

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে প্রধান শিক্ষকরা দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

‎সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের (ব্যয় ব্যবস্থাপনা শাখা-৩) উপসচিব খালেদা নাছরিনের সই করা আদেশ থেকে এ তথ্য জানা যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকও এ তথ্য নিশ্চিত করেছেন।

‎তবে প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের আদেশে কিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। উন্নীত হওয়া দশম গ্রেডে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পেতে এ শর্তগুলো পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, প্রশিক্ষণ শেষ করাসহ একগুচ্ছ নির্দেশনা।

‎শর্তগুলো হলো-
‎১. প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টার সম্মতি গ্রহণ করতে হবে।
‎২. বেতন গ্রেড উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করতে হবে।
‎৩. বেতন গ্রেড উন্নীতকরণে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।
‎৪. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক পদগুলোর বেতনস্কেল যাচাই/নির্ধারণ করতে হবে।
‎৫. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক বেতন গ্রেড উন্নয়নের চার কপি সরকারি আদেশ (জিও) জারি করে জারিকৃত জিওতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে।
‎৬. মন্ত্রণালয়/বিভাগ/অফিসের বিদ্যমান টিওএন্ডইতে বেতন গ্রেড উন্নয়নের পদগুলো অন্তর্ভুক্ত করে টিওঅ্যান্ডই হালনাগাদ করতে হবে।
‎৭. পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে।
‎৮. প্রশিক্ষণবিহীন সব প্রধান শিক্ষককে এ পদে যোগদানের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বেসিক ট্রেইনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে।
‎৯. জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত সকল শর্ত পালন করতে হবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo