ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের তারিখও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিনকে।
গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬ টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।
সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।
নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...
নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেস...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী স...

মন্তব্য (০)