ফাইল ছবি
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের জীববৈচিত্র্যপূর্ণ এলাকায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) এই অভিযানে পূর্বাচলে অবৈধভাবে দখল করা ১৪৪ একর ভূমির মধ্যে ৪.৬ একর ভূমি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উচ্ছেদ করা হয়েছে ৪৪টি পরিবারের ১৫৫টি ঘর। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা।
অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। সহযোগিতা দিয়েছে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র্যাব-১, বিজিবি, কালীগঞ্জ উপজেলা প্রশাসন, কালীগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ। জীববৈচিত্র্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে সরকার এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখবে।
নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

মন্তব্য (০)