• জাতীয়

দুর্নীতিমুক্ত ভূমি সেবার লক্ষ্যে মনিটরিং শাখা চালু: ভূমি মন্ত্রণালয়

  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে জনগণকে ভূমি সেবা প্রদানের জন্য মন্ত্রণালয় একটি অভিযোগ মনিটরিং শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

‎ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নাগরিকরা তাদের মতামত ও হয়রানি সম্পর্কিত অভিযোগ দাখিল করতে পারবেন। এছাড়াও, ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার ১৬১২২-এ ফোন করেও নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন। এই কলসেন্টার থেকে নাগরিকরা সার্বক্ষণিক সেবা পাবেন। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎পাশাপাশি, দেশের সব সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরে নাগরিকদের মতামত গ্রহণের জন্য একটি করে মতামত বাক্স বসানো হবে। নাগরিকরা এই বাক্সগুলোতে সেবার মান সম্পর্কে সন্তুষ্টি অথবা হয়রানির অভিযোগ সরাসরি জমা দিতে পারবেন, যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এর প্রতিকার করা হবে।

‎ভূমি মন্ত্রণালয় আশা করছে, ভূমি সেবায় এই সব পদক্ষেপের মাধ্যমে মাঠ পর্যায়ে দুর্নীতি ও জনগণের হয়রানি অনেকাংশে হ্রাস পাবে। এক্ষেত্রে জনগণের সচেতনতা ও সহায়তা বড় ভূমিকা পালন করবে।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo