• জাতীয়

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মাদক সবখানে ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও কাদের সহযোগিতা পাচ্ছেন না, টা বলতে রাজি হননি তিনি।

‎সোমবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।

‎তিনি বলেন, মাদক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এসব ধরার পরিমাণ অনেক বাড়লেও শুধু বহনকারী ধরা পড়ছে কিন্তু গডফাদারগুলো ধরা পড়ছে না। গডফাদার ধরা না পড়ার পেছনে আমাদের কতগুলো সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না।

‎কারা সহযোগিতা করছে না তাদের নাম না নিয়ে উপদেষ্টা বলেন, কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এটা আপাতত বলতে চাচ্ছি না। কীভাবে মাদক বন্ধ করা যায় সে ব্যাপারটি গুরুত্বের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে তুলে ধরেন তিনি।

‎এদিকে গুলশানে চাঁদা তুলতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যত বড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়। গুলশানে চাঁদাবাজদের কি ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo