• জাতীয়

জুলাই অভ্যুত্থানে বিপ্লবের দুর্গ ছিল চট্টগ্রাম: প্রেস সচিব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থান শুধু ঢাকার নয়, চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম দুর্গ। চট্টগ্রাম ছিল আমাদের অহংকার। এই জনপদ থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল। সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সপ্তাহব্যাপি অনুষ্ঠানের উদ্বোধক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভার্চুয়ালি যুক্ত এসব কথা বলেন। এর আগে ভার্চুয়ালি অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের স্মরণে সপ্তাহব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

‎চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। তিনি বলেন, ‘শহীদদের রক্তের ওপরে দাঁড়িয়ে থাকা এই সরকার হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হয়েছে। এখনো শহীদদের জুলাই সনদ স্বীকৃতি দিতে পারেনি। আমরা (শহীদ পরিবার) আর এই সরকারের কাছে বিচারের আশা করি না।’

‎অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, বিএনপি ও পেশাজীবী নেতা জাহিদুল করিম কচি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির, চট্টগ্রামের মুখ্য সংগঠক ইমন সৈয়দ, দক্ষিণ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম আহ্বায়ক হাসান মারুফ রুমী, স্বপন মজুমদার প্রমুখ।

‎অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ মোহাম্মদ ফারুক, শহীদ ইশমামুল হক ও শহীদ ওমর ফারুকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের ৫ জন এবং ৪৩ সম্মুখযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo