• শিক্ষা

এসএসসির খাতা পুনর্নিরীক্ষার ফল ১০ আগস্ট

  • শিক্ষা

প্রতীকী ছবি

শিক্ষা ডেস্ক :  এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হতে পারে। ওইদিন বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষার ফল প্রকাশের নিয়ম। সে হিসেবে ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হবে। এ পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। ১১ জুলাই থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা চলে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo