• জাতীয়

জুলাই সনদের খসড়া প্রস্তুত, দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে আজ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই সনদের খসড়া প্রস্তুত করে ফেলেছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটি আজ (২৮ জুলাই) দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
‎তিনি জানান, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা সোমবারের (২৮ জুলাই) মধ্যে সবকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

‎সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা–পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে।

‎এদিকে আজ আবারো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবারের (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ২০ তম দিনের মতো শুরু হবে এ আলোচনা।

‎আজ আলোচনা হবে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে। এছাড়া আলোচনা হবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও। দীর্ঘ এই আলোচনায় এখন পর্যন্ত ১২টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo