• জাতীয়

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

  • জাতীয়

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার করিমপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল  ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার করিমপুর নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা  ঢাকাগামী রয়েল পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী ছেড়ে আসা একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই লোকাল বাসের তিন যাত্রী নিহত হন। আর এ ঘটনায় দুই বাসের ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই করিমপুর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে। সড়ক দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে যানজট শুরু হলে পুলিশ যানজট মুক্ত করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।  

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। লোকাল বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo