• জাতীয়

জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে: সংস্কৃতি উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও নিখোঁজদের তথ্য ছড়ানোর ক্ষেত্রে জাতি শিল্পীদের কাছে আরও দায়িত্বশীলতা আশা করে। 

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
 
ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘণ্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন যার হেডিং ‘মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না’! তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে।
 
তিনি আরও লেখেন, ভুয়া তথ‍্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে ওনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এ রকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক।
 
পোস্টের শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লেখেন, মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এই সবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।

 

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo