• কূটনৈতিক সংবাদ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: ভারতীয় হাই কমিশনের সহযোগিতার আশ্বাস

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এলাকায় ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশ সরকারকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এরই প্রেক্ষিতে আজ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়েছে, এ ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতের পক্ষ থেকে জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহায়তা প্রদানে তারা প্রস্তুত রয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যদি আহতদের চিকিৎসায় ভারতীয় সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে তা অবহিত করার জন্য। ভারত সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

মন্তব্য (০)





image

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ র...

image

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ...

নিউজ ডেস্ক : জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প...

image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

  • company_logo