• লিড নিউজ
  • শিক্ষা

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। এ ছাড়া, শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও এ তথ্য জানিয়েছেন।

তার ফেসবুক পেজে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। 

এর আগে, সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শোকাহত হয় সারাদেশ। পরীক্ষার্থীরাও ভুগছেন মানসিক ট্রমায়। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। 

সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থী-অভিভাবকরা। ফলশ্রুতিতে, নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজসহ ঢাকার ১০টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরীক্ষা স্থগিত না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিভিন্ন ছাত্র সংগঠনও। 

 

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo