ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বিকেলে দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন।
সোমবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়।
তিনি লেখেন—‘উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাস ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় আহতদের দেখতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ছুটে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সম্ভব সর্বোচ্চ চিকিৎসা প্রদানের পরামর্শ প্রদান করেন।’
নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...
নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেস...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী স...

মন্তব্য (০)