• লিড নিউজ
  • জাতীয়

উত্তরার ঘটনায় ১৯ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তর শাখার একটি দুই তলা ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্রাশ ল্যান্ডিং করে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সোমবার (২১ জুলাই) বিকেলে ঘটনাস্থল থেকে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এসময় তিনি আরও জানান, দুই তলা ভবনটির প্রথম তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলত এবং দ্বিতীয় তলায় ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম ও একটি কোচিং সেন্টার। দুর্ঘটনার সময় স্কুল ছুটি হয়ে গেলেও শিক্ষার্থীরা টিচার্স রুমের পাশে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে কিছু অভিভাবকও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ বিমানটি আনুমানিক দুপুর ১টার দিকে ভবনে আছড়ে পড়ে। খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিচ্ছে। বিমানটির পেছনের অংশ ধ্বংসস্তূপ থেকে টেনে বের করার জন্য ক্রেন ব্যবহার করা হয়েছে। উদ্ধারকারী দলের ভাষ্যমতে, পেছনের অংশ সরানোর পরই নিশ্চিতভাবে বলা যাবে ধ্বংসস্তূপে আরও মরদেহ রয়েছে কি না।

মরদেহগুলো রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলমান রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে মোট ক্ষয়ক্ষতির হিসাব জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo