ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে আমাদের একাধিক টিম কাজ করছে।
বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির।
নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

মন্তব্য (০)