• শিক্ষা

জামালপুর টেক্সটাইল কলেজে তালা শিক্ষক সংকট সহ ৮ দফা দাবিতে

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: আট দফা দাবিতে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার (২০ জুলাই) বিকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে পরে তালা দেন শিক্ষার্থীরা। দাবি না মেনে পর্যন্ত তালা ঝুলানো থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
এসময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা,'বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও,' 'শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না ',শিক্ষার নামে প্রহসন, চলবে না, চলবে না,' সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেন।

শিক্ষার্থীরা বলেন,'বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পরিচালিত ইঞ্জিনিয়ারিং কলেজে চরম শিক্ষক সংকটে রয়েছে। এই কলেজে শুধুমাত্র স্থায়ীভাবে ছয় জন শিক্ষক রয়েছে। আর কিছু অতিথি শিক্ষক নিয়ে ক্লাস পরিচালনা হচ্ছে।

৮ দফা দাবি গুলো-শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাবের জন্য লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রিটেক ফি কমানো, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা ও ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে।

কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন,'আমরা আট দফা দাবিতে কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। আমাদের ৮ দফা দাবি যে পর্যন্ত না মানা না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে সবকিছুর আধুনিক সুবিধা থাকলেও জনবল সংকট রয়েছে। জনবল না থাকায় ল্যাবের যন্ত্রপাতি ও মেশিন নষ্ট হয়ে গিয়েছে।

এবিষয়ে জানতে কলেজের অধ্যক্ষের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তাকে পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo