• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ ও শোক দিবস পালিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ ও শোক দিবস পালিত হয়েছে। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে দিবসটি পালিত হয়। প্রথমে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

বুধবার (১৬ জুলাই) সকালে কালো ব্যাজ ধারণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এরপর জুলাই আন্দোলনে ত্রিশালের শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করা হয়। জুলাই আন্দোলনে ত্রিশালের শহিদ ইনতিশারুল হক এর কবর জিয়ারতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, গবেষণা ও সমপ্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবীরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

আ. হ. ম. এনামুল হক লিটন ও মোছা. নাজমুন নাহারের সন্তান ইনতিশারুল হক ৫ আগস্ট ২০২৪ তারিখে গাজীপুরের মাওনা চৌরাস্তায় শাহাদাত বরণ করেন বলে তাঁর পরিবার জানান। কবর জিয়ারত শেষে শহিদ ইনতিশারের চাচা মো. নাজমুল হকের হাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় উপাচার্য শহিদের চাচার সাথে কুশল বিনিময় করেন এবং সান্তনা দেন।

এদিকে জুলাই আন্দোলনে শহিদগণের আত্মার মাগফেরাত কামনা করে এবং যাঁরা আহত অবস্থায় আছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo