• জাতীয়

কুড়িগ্রামে অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • জাতীয়

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর সড়কে ঘুন্টিঘর নামক স্থানে অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চার জন আহত হয়েছেন এবং তাদের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন অটোরিকশার চালক বানু মিয়া, যিনি পাইকারছড়া ইউনিয়নের বাসিন্দা, এবং অপর একজন নারী যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারী যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক মারা যায়। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আবু সায়েম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটোচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। চারজন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo