• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

এই সংঘাত এমন আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না: জাতিসংঘ মহাসচিব

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ‌‘আস্থার সংকট’ তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন। 

ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব ‘দ্রুত গতিতে’ সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘের মহাসচিব বলেন, ‘এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।’

গুতেরেস আরও বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ‘পরমাণু প্রশ্ন’।

‘ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে,’ বলেন গুতেরেস।

তিনি আরও বলেন, ‘আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি।’

মন্তব্য (০)





image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, কী আল...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

  • company_logo