• লিড নিউজ
  • জাতীয়

নগরভবনের অচলাবস্থার জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা: ইশরাক হোসেন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নগরভবনের অচলাবস্থার জন্য একমাত্র দায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তিনি বলেন, প্রধান উপদেষ্টাও এটি এড়িয়ে যেতে পারেন না। দয়া করে আপনি বিষয়টি আপনার নজরে আনুন এবং এটার একটা যৌক্তিক সুরাহা করার মধ্যে দিয়ে ঢাকাবাসীকে মুক্ত করুন।

আজ মঙ্গলবার (১৭ জুন) নগরভবনের সামনে আন্দোলনরত সমর্থকদের সামনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, আপনাদের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আহ্বান জানাই, আপনারা এখানে আসুন। এখানে আসিফ মাহমুদ যতদিন অফিস করেছে, কী কী দুর্নীতি করে গিয়েছে সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। 

তিনি আরও বলেন, যারা বলছেন রক্তাক্ত গণঅভ্যুত্থানের বিনিময়ে, নেতৃত্বের বিনিময়ে তারা উপদেষ্টার পদ পেয়েছেন, এতো কম সময়ের মধ্যে তারা কীভাবে এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল এবং এর কী পরিণতি হতে পারে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। 

সরকারের উদ্দেশে ইশরাক বলেন, আপনারা যদি ধরে নেন, এই আন্দোলনকে এভাবে অগ্রাহ্য করে যাবেন, তাহলে এই আন্দোলন আবার নগরভবন গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবেন। আমি আপনাদের আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এর সুরাহা করুন। কেন আপনারা এই কালবিলম্ব করছেন, কিসের জন্য কালক্ষেপণ করছেন, কার প্ররোচনায় অন্তর্বর্তী সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সেটা আমি বুঝে উঠতে পারছি না। 

আপনারা পদক্ষেপ নিন, আমাদের মুক্তি দিন, জনগণকে মুক্তি দিন। আপনারাও শান্তিতে থাকুন। অন্যথায়, আপনারা সুরাহা না করলে, এই আন্দোলন থামার নয়। সেই সময় বহু আগেই পার হয়ে গেছে। এখান থেকে পেছনে ফেরার রাস্তা নেই, আপনারাই খোলা রাখেন নাই, যোগ করেন বিএনপির এই নেতা।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo