ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ এখনকার পুলিশ আগের ১৫ বছরের পুলিশের চেয়ে এক্টিভলি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার চায় একটি মানবিক পুলিশবাহিনী। আগের সময়ের পুলিশের মতো মানুষের ওপর চড়াও হলেই পুলিশ কাজ করছে– এটা বলা যাবে না।
রোববার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকেই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে এবং কাজ শুরু করবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।
গতকাল উত্তরায় র্যাবের পোশাক পরে নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় সরকার উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক ভারতে থাকলে তাদের সঠিক নিয়ম অনুযায়ী পাঠানো উচিত। সরকার তা গ্রহণ করবে। তা না করে এভাবে জঙ্গলে ফেলে রাখা ঠিক হচ্ছে না, এটা অমানবিক। এগুলো বন্ধ করতে ভারতের সাথে আনুষ্ঠানিক আলোচনা চলছে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

মন্তব্য (০)